যারা জুতার পাইকারি ব্যবসার আইডিয়া পেয়ে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন বা কিভাবে কি করা লাগে, পুঁজি কত লাগবে এবং এর সুবিধা অসুবিধা কি ?

জুতা তৈরির মেশিন কোথায় পাবেন ?

তাদের জন্য জুতার ব্যবসা সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে সিরিজ আকারে আর্টিকেল আমাদের ব্লগ সাইটে প্রকাশ করা হলো।  

পাইকারি-ব্যবসার-আইডিয়া, জুতা-তৈরির-মেশিন



(১)

স্যান্ডেল-এর ব্যবসা করতে কত টাকা খরচ হয়?

(How much does it cost to run a slipper business?)


স্যান্ডেল তৈরির ব্যবসা ৩০ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন। আবার 50 হাজার কিংবা এক লক্ষ টাকা দিয়ে এই ব্যবসাটা আরো অনেক বড় করে শুরু করতে পারেন।

আপনার কাছে পুঁজি কত আছে সেই অনুযায়ী আপনি এই ব্যবসাটি করতে পারেন। আপনার অল্প পুঁজি থাকলে ছোট করে ব্যবসা শুরু করুন, আর বেশি পুঁজি থাকলে বড় করে ব্যবসা শুরু করুন।


এই ব্যবসাটি খুব সহজলভ্য ব্যবসা এবং এই ব্যবসা করে আপনি লোকাল মার্কেটসহ পাইকারি মার্কেট-এ যুক্ত হতে পারেন।


(২)

স্যান্ডেল তৈরির জন্য কি কি মেটারিয়াল লাগে ? 

What materials are needed to make sandals?

এই ব্যবসায় আপনার যেরকম মেটারিয়াল লাগবে সেটি হল রাবার শিট, জুতোর ফিতে, আঠা, বিভিন্ন কালারের জুতোতে রঙ করার রঙ, স্যান্ডেলে লাগানোর জন্য স্টিকার। এই সমস্ত কাঁচামাল হলেই আপনি খুব সহজেই স্যান্ডেল তৈরি করতে পারবেন।


(৩) 

স্যান্ডেল তৈরির কাঁচামাল কোথায় পাওয়া যায়? 

Where are the raw materials for making sandals?

স্যান্ডেল তৈরি করার জন্য কাঁচামাল যেখান থেকে মেশিন কিনবেন সেখান থেকেই পেয়ে যাবেন। আপনি আমাদের কাছে খুব অল্প টাকায় এবং সহজেই কাঁচামাল পেয়ে যাবেন।

(৪) 

স্যান্ডেল বানানোর মেশিন কোথায় পাওয়া যায়? 

Where to find a sandal-making machine?

প্রথমেই মনে রাখতে হবে স্যান্ডেল বানানোর মেশিন দুই রকমের হয়ে থাকে একটা ম্যানুয়াল মেশিন আরেকটি হাইড্রোলিক মেশিন।

ব্যবসা ছোট করে শুরু করতে হলে অল্প পুঁজি দিয়ে ম্যানুয়াল মেশিন কিনে আপনি শুরু করতে পারেন। ম্যানুয়াল মেশিনের দাম অনেক কম হয়। আর আপনার কাছে যদি একটু বেশি টাকা থাকে তাহলে আপনি হাইড্রোলিক মেশিন কিনে ব্যবসা করতে পারেন। এতে অনেক দ্রুত অনেক স্যান্ডেল তৈরি করা সম্ভব।

আমাদের কাছে সব ধরণের মেশিন সুলভমূল্যে পেয়ে যাবেন। আমরা মেশিন বিক্রির সাথে সাথে ফ্রী প্রশিক্ষণ ও মার্কেটিং টেকনিক শিখিয়ে দিবো। 

(৫) 

স্যান্ডেল তৈরির ব্যবসা করতে কতটুক জায়গার প্রয়োজন পড়বে ? How much space will be needed to make sandals?

স্যান্ডেল তৈরির ব্যবসার জন্য আপনার অনেক বড় জায়গার দরকার হবে না। মাত্র 100 বর্গফুট জায়গা হলেই হবে অর্থাৎ বলা যেতে পারে 10/12 ফুটের একটা ঘর হলেই আপনি এই ব্যবসাটি স্বাচ্ছন্দে করতে পারবেন।

কারণ জুতা তৈরির মেশিনটা খুব একটা বড় হয় না, একটা টেবিলের মত সাইজ হয়ে থাকে । এই মেশিন ছাড়াও হ্যান্ড ব্যান্ড মেশিনগুলো আরো ছোট হয়, যে কারণে আপনি ঘরের একটা কোণে মেশিন রেখে সহজেই এই ব্যবসা করতে পারেন। 

(৬)

স্যান্ডেল তৈরি করতে হয় কিভাবে?  

How to make sandals ?

স্যান্ডেল দুইভাবে তৈরি করা যায় 

১: ম্যানুয়াল মেশিন- আপনি যদি ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ শুরু করেন তাহলে ম্যানুয়াল মেশিন আপনার ঘরের একটা কোণে বসালেই হবে। তারপর মেশিনে রাবার শিট দিতে হবে। রাবার শিট এর ওপরে আপনি কোন সাইজের জুতো তৈরি করবেন সেই অনুপাতে চাপ দিলেই ডাইস রাবার শিট কেটে বের করে ফেলবে একটা জোড়া স্যান্ডেল, তারপর ফিতে লাগানোর পর কমপ্লিট হয়ে যাবে জুতোটা।

আপনি চাইলে স্যান্ডেলের উপরে বিভিন্ন ধরণের প্রিন্টিং করতে পারেন তার জন্য আলাদা একটা ডাইস রয়েছে এর ওপরে প্রিন্টিং করতে হয়। আপনি আপনার কোম্পানির নাম লোগো বা কোন ছবি জুতোতে ব্যবহার করতে চাইলে সেটাও জুতোর উপর বসাতে পারবেন খুব সহজেই।

২: হাইড্রোলিক মেশিন- হাইড্রোলিক মেশিন দিয়ে আপনি স্যান্ডেল তৈরি করতে চাইলে খুব সহজেই তৈরি করা যায়। এই মেশিনে রাবার শিট দিয়ে তার ওপরে যে সাইজের স্যান্ডেল তৈরি করবেন তার ডাইস দেয়ার পরে অটোমেটিক এই মেশিনটি আপনার স্যান্ডেল তৈরি করে দেবে। পরে আপনাকে সেই কাটিং করা জুতোর সোল টা নিয়ে ফিতে পরিয়ে তার ওপরে প্রিন্ট করলে সেই স্যান্ডেলটা সুন্দর দেখতে লাগবে এবং তারপরে সেটা মার্কেটে বিক্রি করার জন্য রেডি হয়ে যাবে।

 

(৭) 

স্যান্ডেল মার্কেটিং কিভাবে করবেন ? 

How to do Sandal Marketing?

স্যান্ডেল তৈরি হয়ে গেলে সেটা নিয়ে আপনি আপনার লোকাল যে সকল দোকান আছে জুতোর সেই জুতোর দোকানদারদের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদেরকে আপনার প্রোডাক্ট দেখাতে পারেন এবং তারাই আপনার প্রোডাক্ট কিনে নেবে।

লোকাল জুতোর দোকান ছাড়া এখন গ্রামাঞ্চলে কিছু কিছু ছোট ছোট জুতোর ব্যবসায়ী আছে যারা শুধুমাত্র বাজারে ঢেলে বিক্রি করে এই সকল ব্যবসায়ীর সঙ্গে কথা বললেও আপনি আপনার প্রোডাক্ট খুব সহজেই বিক্রি করতে পারবেন।

(৮) 

স্যান্ডেল ব্যবসায় লাভ কেমন ? 

What is the profit in the sandal business?

একজোড়া স্যান্ডেল তৈরি করতে খরচ হয় ৬০-৭০ টাকা। পাইকারি মার্কেটে বিক্রি করতে পারেন ৮০-৯০ টাকা দামে। প্রতিদিন যদি 100 জোড়া স্যান্ডেল 10 টাকা লাভ রেখে বিক্রি করেন তা হলেও 1 হাজার টাকা লাভ হয়। ১ মাসে ১০ হাজার স্যান্ডেল দশ টাকা লাভ রেখে বিক্রি করলে ১ লক্ষ টাকা লাভ করতে পারবেন। অনেকাংশেই এর থেকে বেশি লাভ করা সম্ভব। সবকিছু আপনার উপর নির্ভর করবে। 

(৯) 

স্যান্ডেল ব্যবসায় কি কি প্রবলেম হতে পারে? 

What could be the problem in the sandal business?

এই ব্যবসা অলরেডি আপনার মার্কেটে অনেক বড় বড় কোম্পানি এবং ছোটখাটো অন্যান্য অনেক কোম্পানি করছে তাই আপনার প্রোডাক্ট যেন অনেক ভালো হয় তাদের প্রোডাক্ট থেকে সেই দিকে একটু নজর দিবেন।

আপনার ব্যবসা যেহেতু নতুন শুরু হচ্ছে এজন্য প্রথমে বেশি লাভ না রেখে অল্প লাভে আপনার জুতোগুলো মার্কেটে বিক্রি করুন।

আপনি চাইলে আমাদের তৈরিকৃত কোয়ালিটি স্যান্ডেল পাইকারী নিয়ে বিক্রি করতে পারেন।

—-

জুতা সম্পর্কিত মোটামুটি সব ধরণের আইডিয়া দেয়ার চেষ্টা করা হয়েছে। তারপরও যদি কোন বিষয় আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে নির্দিদ্বায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ: 

0174441083

m.me/raheenfootwear

https://wa.me/+8801849884702